চঞ্চল কোরো না অধৈর্য হৃদয়
হতাশার কালো বাদল ছেয়েছে মনের কোণে কোণে 
অল্প একটু অপেক্ষা 
শুধু একটু অপেক্ষা! করেই দেখো না!! 
হতাশার কালো মেঘ সরিয়ে পুবের আকাশে 
শীঘ্রই জেগে উঠবে নবারুণ
হৃদয়ের সুপ্ত শ্বেতাভ কণাগুলো জাগবে নতুন করে 
আলোর রোশনায়ে নবরূপে সাজবে মনের আঙিনা 
অন্ধকারাচ্ছন্ন কালো রাতের শেষে 
আসবে ঝলমলে নতুন সকাল।