ধীরে ধীরে কানন অঙ্গণে বইছে
ঠান্ডা ঠান্ডা শিরশিরে বাতাস 
সে বাতাসে কে যেন ঘূলেছে কস্তরীর রস
মাতোয়ারা পাগল মৌমাছিরা
ছুটে চলেছে অদৃশ্য গন্ধের খোঁজে
মনক্ষুণ্ণ বেচারা ফুলেদের দল 
ভুলেছে চির পরিচিত খুশবু বিতরণ 
তবুও নেই কোনও আফসোস 
তারাও যে মজেছে অচেনা সুগন্ধিতে।