অণু কবিতা ২৭
গহীন নিশীথে ঘুমের আবেশে
আকাশের তারারা স্বপ্নের রথে
বিচরণ করে রঙিন স্বপ্নের দেশে
রথের সারথি “বিষণ্ণতা”
উৎসুক নয়নে খোঁজে মনের কোণ
কেটে যায় সারাটিরাত উদ্ভ্রান্তে
সূর্যের লালিমা পূবের আকাশে
এখনও সে পরিশ্রান্ত ঠিকানার খোঁজে।
আকাশের তারারা স্বপ্নের রথে
বিচরণ করে রঙিন স্বপ্নের দেশে
রথের সারথি “বিষণ্ণতা”
উৎসুক নয়নে খোঁজে মনের কোণ
কেটে যায় সারাটিরাত উদ্ভ্রান্তে
সূর্যের লালিমা পূবের আকাশে
এখনও সে পরিশ্রান্ত ঠিকানার খোঁজে।
প্রকাশের সময়:২৭/০৩/২০১৮, ১৭:৩৬ মি: