জমাট বাঁধা অভিমান

এডমিন
0

কিন্তু বাস্তবে তারে কখনোই দেখেনি।

দিনের প্রথম আযানের আগে
স্বপ্নের ঘোরে প্রায়ই দেখি
এক অচেনা কুঁচবরণ সু-মুখশ্রী।

আমার মনটি খারাপ,
কেউ বুঝেছে কি?
না!! আর কিছুই ভাল লাগে না,
হোক না সাঁঝের আকাশ কিংবা রাতের তারা,
হোক না জোছনার হাসি বা ভোরের শিশির
কিছুই না!!

এক পেলব হাতের কোমল স্পর্শে
যদি ছুঁয়ে যেত হৃদয় কোণ,
জমাট বাঁধা সব অভিমানগুলো
কি ভাবে পিঘলিত হতো,
দেখতাম ভাঙা আতস কাঁচ তলে। 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !