সমুদ্র

এডমিন
0

বহুক্ষণ ধরে সমুদ্র কে দেখলে
মনে হয়, ঢেউয়ের সাথে সাথে চলছি।
পরক্ষণে ধ্যানভঙ্গ হতেই দেখি
আমি না, সমুদ্রই চলছে একাকী।
পুনঃ, চোখ কচলে দেখি
আশ্চর্য, আমরা দুজনেই চলছি
একে অপরের পরিপূরক  হয়ে।
সত্যটাই বাস্তব..
আমরা মোটেও উড়তে পারি না
না ডানা মেলে, না বিভোর স্বপ্নে।
চলতে তো শিখেছি সবেমাত্র
সমুদ্রে চলার কৌশল এখনও হয়নি রপ্ত ।
ডুবে যাওয়ার ভয়
প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খায়।
তবে চলতেও তো পারি একদিন
যদি বুকে থাকে হিমালয়সম সাহস
আর প্রবল ইচ্ছে শক্তি।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !