আমিও শুনিনি

এডমিন
0

 আমিও শুনিনি

 
অতঃপর
ট্রেনটি চলে গেল
আমি বারবার দেখি
পলকেই তার অদৃশ্য হওয়া।

ভেবেছিলাম
পুনরায় দেখা হবে
কোনও এক অজানা স্টেশনে
বিষ্টিমাখা শ্রাবণের প্রথম আলোকে।

আজকাল
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে দেখি
এক দীর্ঘ ছায়া দ্রুতগামী হেঁটে আসে
বিস্ময়ে চেয়ে দেখি
আমারই অতীত।

অহংকার
একটু আধটু হয়তো এখনও বাকি
জীবনের শেষ অহংকার ফেলে এসেছি
এখন নতুন পথের খোঁজে
চুপি চুপি বেরিয়ে পড়েছি।

নিঝুমরাতে
দূর থেকে দেখি
কারা যেন আলো জ্বালিয়ে নৃত্যে মগ্ন
ভূত না নরপিশাচ?
আর ভয়ে কাঁটা দেয় না গায়ে।

ক্রমশঃই
কানে বাজে সেই পরিচিতি হাস্য বাদ্য
আবারও কি মাথার ব্যামো ফিরে এলো
আর বুঝি রক্ষে নেই,
এ যাত্রাই।

কৃত্রিম
আলোয় জ্বলতে থাকে আশাবাদ
রাতের অন্ধকারে সবাই ঘুমে আচ্ছন্ন
আমার শহরে
সন্ধ্যা হতে এখনও ঢের দেরি।

অনুভুতিগুলো
ঠোকর খেয়েও নিঃশব্দ,
যতই ঝরুক না চোখের জল
তার শব্দ শোনা যায় না।

আমিও শুনিনি...…...
তবুও বারবার দেখি
নিমেষে তার অদৃশ্য হওয়া।

++++++

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !