জানি না
তুমি আর আমি
আর কি থাকবো না, একসাথে কোনদিন।
তুমি আর আমি
আর কি থাকবো না, একসাথে কোনদিন।
দিনগুলো এভাবে কেটে যায়
যেন তুমি আর আমি সাথে,
যুগ যুগ ধরে আছি একসাথে।
যেন তুমি আর আমি সাথে,
যুগ যুগ ধরে আছি একসাথে।
কুয়াশায় ডুবে যাওয়া রাতেরা
নত হয়, গভীর ভালোবাসায়
ঠোঁটে অবহেলার ভালোবাসা জমিয়ে
কাটে আমার একেলা অবসর।
নত হয়, গভীর ভালোবাসায়
ঠোঁটে অবহেলার ভালোবাসা জমিয়ে
কাটে আমার একেলা অবসর।
ভালো আছি, ততটুকু আছি ভালো,
যত টুকু দেখেছে সব
কিন্তু কেউ কি দেখেছে বুকের ভেতর,
একটু গভীর পর্যন্ত, কতটা অগোছালো।
যত টুকু দেখেছে সব
কিন্তু কেউ কি দেখেছে বুকের ভেতর,
একটু গভীর পর্যন্ত, কতটা অগোছালো।
অবেলার মেঘযাত্রা দেখতে দেখতে মনে হয়
এক কাপ চায়ে তোমাকে চাই
ঠিক সন্ধ্যা নামার মুখে
অপেক্ষায় থাকা সন্ধ্যাগল্পেরা ফিরে আসার আগে।
এক কাপ চায়ে তোমাকে চাই
ঠিক সন্ধ্যা নামার মুখে
অপেক্ষায় থাকা সন্ধ্যাগল্পেরা ফিরে আসার আগে।
নিস্তব্ধতার শোকে ডুবে মাঝরাত
তবুও কিছু খুঁজি রাতের প্রহরে
শহুরে রাস্তায় জ্বলে হ্যালোজেনের বাতি
কি অবিশ্বাস্য মিল আমার সাথে।
তবুও কিছু খুঁজি রাতের প্রহরে
শহুরে রাস্তায় জ্বলে হ্যালোজেনের বাতি
কি অবিশ্বাস্য মিল আমার সাথে।
এখন ভরা পূর্ণিমা মধ্য আকাশে
আমাকে নিয়েই, যতো গল্প জমুক
আর ডেকো না আমায় এই অবেলাতে
একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি রোজ।
আমাকে নিয়েই, যতো গল্প জমুক
আর ডেকো না আমায় এই অবেলাতে
একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি রোজ।
আমারও ছিল একটা আস্ত আকাশ
দমকা বাতাস আর এক পশলা অবাধ্য বৃষ্টি
চুপিসারে এসে লন্ডভন্ড করেছে সব
দ্বিধাহীন, তবুও বলি
আমার চোখে ঠোঁটে মুখে লেগে আছো তুমি।
দমকা বাতাস আর এক পশলা অবাধ্য বৃষ্টি
চুপিসারে এসে লন্ডভন্ড করেছে সব
দ্বিধাহীন, তবুও বলি
আমার চোখে ঠোঁটে মুখে লেগে আছো তুমি।
*******
