পত্র, তুলনামূলক অধ্যয়নে
সর্বদাই ধীর গতিতে চলা ...অশ্বমেধের ঘোড়া।
ভাবের তোলমোল করা
আমার ধর্তব্যের মধ্যে পড়ে না
তাই তো, ঘোড়দৌড়ের খেলায়
"গাধা" হতে চাই।
কেননা, জিততে আর ইচ্ছে করে না।
এই খেলায় যদি গতিবেগই প্রমুখ হয়...
তবে তোমার নাম লিখতে লিখতে
অনেকদিন আগেই এই খেলায় হেরে গেছি।।