বিশ্বাসঘাতক

এডমিন
0


এতটুকুও যদি বিশ্বাস থাকে নিজের প্রতি
আর বিগত ঘটনাক্রমগুলিকে পর্যালোচনা করি
তো, নির্দ্বিধায় বলতে পারি
সেও বিশ্বাসঘাতক ছিল।

চোখে আধো আধো ঘুম ছিল..
স্বপ্নের মত কিছু গুজব রটেছিল!
মস্ত একটা পাথর কেটে নিজের মূর্তি গড়েছি
বন্দী রেখেছি কাঁচের এক ঢাউস বাক্সে
সম্পূর্ণ দমবন্ধ পরিবেশে।

ছোট্ট একটা পাখি, নামটা কি জানি না!
হ্যাঁ, সে পাখিটা, অন্য একটার নকল করছিল।
মধ্য গগনে, ঠিক হেলিকপ্টাররের মত
এক বাজ বনবন করে চক্কর কাটছিল।
দূর থেকে কাঠুরিয়ার কুড়োলের ঘায়ের শব্দ ভেসে আসছিল
শব্দটি ক্রমাগতভাবে কানে বাজছিল
মগন ছিল সে, চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা
শতাব্দী পুরনো বৃক্ষের প্রাণ হরণে
আরও এক ক্ষীণ শব্দও কানে এলো
এক পাখির ঠোঁটের ঠক,ঠক....ঠক......
সেও মগন ছিল স্বপ্নের আশিয়ানা গড়নে!!
তার বিশ্বাস ছিল শতাব্দী পুরনো গাছটিতে!
গাছটির ছিল মাটির গভীরতায়...উন্মুক্ত আকাশে।
আর বিশ্বাসঘাতক,
গাছটিকেই, সমূলে উৎখাত করছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !