আমি আমার সীমার "চৌহদ্দিতে" থাকতে চাই।
আমার আছে অন্তরীক্ষের জ্ঞান,
পৃথিবীটাকে চিনি হাতের তালুর মত
স্বাস নেয়া, খাওয়া দাওয়া, ঘুমানোর ভেতর-বাহিরে
এমন এক দেশের নাগরিক,
যারে হৃদয় থাকে জানি।
আমি সেই হিন্দু দেশের মুসলমান নাগরিক।
আমার "অধিকার" ঠিক কতটুকু জানি
যেমনটি বাকি সকলেরই জানা
কিন্তু, কিছু আঁকাবাঁকা আঁচড় দেখছি
সেখানে নির্ধারিত চৌহদ্দি,মোটেও আমার নয়
বোধহয়, আমার চৌহদ্দিটুকুও আর থাকলো না
সেখানে কাল্পনিক কাঁটাতারের বেড়া দিয়েছে কেউ,
সেটাই নাকি আমার সীমানা।
এখন হয়তো আর চৌহদ্দিতে নয়
নিজের সীমানায় থাকবো, সংকুচিত হয়ে
এখন আমার....
অন্তরীক্ষের জ্ঞান, আরও বিস্তারিত
পৃথিবীটাকে চিনি হাতের তালুর মত
স্বাস নেয়া, খাওয়া দাওয়া, ঘুমানোর ভেতর-বাহিরে
আমার এক দেশ আছে....
তারে আমি চিনি না,
সম্পূর্ণ অচেনা, অজানা এক দেশ,
কল্পনার বাহিরে।।
