রংবেরঙের অতি জমকালো পতঙ্গ
নিজের হাতে তৈরি করেছি......।
শুনশান দুপুরে, উড়াতে চাই মনের আকাশে।
ইচ্ছে হয় আমার স্বপ্নের পতঙ্গে,
অন্ততঃ একবার আকাশি বাতাস লাগুক,
আর মধ্য আকাশে গোল গোল ঘুরতে থাকুক।
সেখানে উড়ে যাক, যেখানে পৌঁছয়নি কেউই...
না অন্য কোনও পতঙ্গ, না কল্পনার সিঁড়ি।
মাঝে মাঝেই ভুলে যাই
সেই বাজারের কথা
যেখানে গিজগিজ করে ক্রেতা
বেশ চড়া দামে বিক্রি হয়,ইচ্ছে,শক্তি,সত্তা,কল্পনা...
সেখানেই বিক্রি হয় ...জীবনের সব রঙ, সাদাও
শুধু অবিক্রিত থাকে কাঠামো-কঙ্কাল।
অনাদরে পড়ে থাকে ছিন্ন ভিন্ন জীবন ঘুড়ি!
ফ্যাকাসে, রংহীন।
আর নীরবে ভোকাট্টা হয় এক কল্পনার।।
