চাদর

এডমিন
0

পুড়ে যাওয়া কাগজের স্তুপে
নিজের নামটি হাতড়ে বেড়ায়।
ধবধবে হাতখানি কালো হওয়ার ভয়ে
বারবার মুছতে থাকি।

কাঁদার জন্য নির্ধারিত স্থানে
নিস্পলক দাঁড়িয়ে আছি বহুক্ষণ
অন্যের আয়নাতে নিজেকে দেখেছি....
কিন্তু সেই আয়নার চৌহদ্দিতে,
নিজেকে বাঁধতে পারিনি।

বেইমানির বালুতে পুঁতে রেখেছি ঈমানদারির ছাতা
সেই ছাতার ছায়া......
আমার ঠাটবাট চাদরের মত ছোট ছিল
কতই না মূর্খ আমি,
চাদরের বাহিরে পা ছড়িয়ে বসে আছি।

আলো আঁধারীর মায়াবী খেলায়
ভদ্র লোকেরা, সমান্তরালে জ্বলতে থাকে
ভিতর-বাহির, সর্বত্রই।
আর আমি..
পুড়ে যাওয়া কাগজের স্তুপে
নিজের নামটি হাতড়ে বেড়ায়।
পরিশেষে জ্বলে যাওয়া নামটি.....
অস্ফুট স্বরে পড়ার চেষ্টা করি।

অন্যের ব্যাথাবেদনা অনুভব করি,নিজের মতই
আর ছোট্ট চাদরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলো
বহুক্ষণ একাকী, একমগনে দেখতে থাকি
সেগুলোর একটাও পড়া হয় নি
আগামীতে শুভারম্ভের অপেক্ষাই আছি.......।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !