ভাঙনের স্রোত

এডমিন
0

ছোট্ট একটা ঘটনা,
বর্ণনায় বিষাদ সিন্ধু হাহাকার।
বিবেক গেছে পিষে, বেহুঁশ, লালসায়।
বন্ধ দু-চোখ, খোলা রয়েছে রুদ্ধ কান
চিত্রপট ভেবে যা এঁকেছিলাম কল্পনায়
তারই বিমুর্ত রূপে রুপান্তরিত হয়েছে কতবার…!
সকল শিল্প ভেঙে অনুষঙ্গ হতে চেয়েছি শতবার
গল্পের শুরুটা ছিল সূচনার অনুভূতিতে ভরা
ব্যাকুলতার দৃশ্যপটে ভেসে ওঠে কুটিলতার ছাপ
ছিল না মুখরোচক গল্পের স্বাদ!
ছিল রোদে পোড়া জীবনের সল্প অধ্যায়
তরঙ্গের পাতায় লেখায় ভাঙনের স্রোত!
অশ্রুসিক্ত বাতায়ন,
ভেসে গেছে জমে থাকা গোপন অভিমান....
পাশাপাশি দুটি ভিন্ন ধারায়।।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !