কুঁয়ার খোঁজে

এডমিন
1
কুঁয়ার খোঁজে

যেদিন প্রথম আলো দেখেছিল
ভেতরটা ছিল স্বচ্ছ,কাঁচের মতো ঝকঝকে তকতকে
মনটা ছিল কুঁয়ার মতো নির্মল-শীতল.....।

ঘড়ির কাঁটার তালে তালে মলিন হয় স্বচ্ছতা,
কুঁয়ার জলে মিশে যায় এক এক করে,
অহংকারীর অহং.... কু-শব্দের পাথর।
মূর্খের মুখোটা.....ঔদ্ধত্যের চাদর।
সময়ের বিভাজন...মানবতার উপসংহার।

বাস্তুচ্যুত জল, কুঁয়ার বহির্ভাগে করে হাহাকার
বিন্দু বিন্দু জল, অন্য এক কুঁয়ার খোঁজে হয়রান
সে নতুন হোক বা পুরাতন।
আর মহামূর্খদের দল, সগর্বে বলে .....
সামান্য ঘটনা মাত্র, এতো ভেবে লাভ কি!!

Post a Comment

1Comments
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !