সম্ভাবনা

এডমিন
0
সম্ভাবনা

ঘুণপোকার লাফালাফি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম
উঠে দেখি ফোকলা সর্বত্রই।

চারিদিকে এত দৌড়, হাঁকডাক
আমি জুবুথুবু এককোণে বসে আছি।

এখন মনের পলক সম্ভাবনাকে খোঁজে!
গতরাতেই সে পরোলোকে পাড়ি দিয়েছে।

পা দুটি অসাড় আর চলতে পারছি না
কেউ কি আছে কোথাও?
কুঠুরিতে একটু আলো জ্বালায়...!!

আজ খুব কাঁদতে ইচ্ছে করছে....।
গুমরে ওঠা কান্না কি বিধাতার কাছে পৌঁছায়??

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !