ফেরার পালা
নিস্তব্ধ নিশিথে তুষারকণার মতো,
স্বপ্নগুলো জ্বলে ওঠে প্রান্তে প্রান্তে।
চন্ডী মণ্ডপের পাশে আড়াআড়ি শুয়েছিলাম
ঘটনাবলীর কিছুই ঢের পায়নি..…।
গুমরে গুমরে কাঁদার কুফল কেউ বোঝেনি
অসময়ের ঝড়ে লণ্ডভণ্ড জীবনের ডালপালা
তবুও বিস্ময় কাটে না
বেহিসেবি সময়.....নিঘুম রাত,
মূল্যহীন শরীরটা অসাড় হয়ে গেছে
অষ্টপিষ্টে জড়িয়ে ধরেছে আবেগের স্বরলিপি।
টুপ করে খসে পড়া একটি পালক এসে বললো,
আর নয়!
অভিধানের পাতায় মুছে গেছে উড়ার কলা কৌশল
মুক্ত গগনকে ভুলার চেষ্টা করেছি।
স্বপ্ন ছিল অনন্ত পুরনো...
চোখ খুলে দেখি দুটি পাখি ফুড়ুৎ করে উড়ে গেল
অবাধ্য স্বপ্নের যুৎসই শাস্তি হওয়া দরকার
কিন্তু শেষ অবধি কান ধরে আমিই দাঁড়িয়ে আছি।
যতদূর দৃষ্টি যায় .....
এক আনোখা রোশনিতে ভেসে যাচ্ছিল চারিদিক
সে প্রান্তর খুব চেনা চেনা!
এখন ফেরার পালা......
এক একটি অলীক কল্পনাকে বুকে জড়িয়ে।
Copyright@: www.mwasiq.blogspot.com
নিস্তব্ধ নিশিথে তুষারকণার মতো,
স্বপ্নগুলো জ্বলে ওঠে প্রান্তে প্রান্তে।
চন্ডী মণ্ডপের পাশে আড়াআড়ি শুয়েছিলাম
ঘটনাবলীর কিছুই ঢের পায়নি..…।
গুমরে গুমরে কাঁদার কুফল কেউ বোঝেনি
অসময়ের ঝড়ে লণ্ডভণ্ড জীবনের ডালপালা
তবুও বিস্ময় কাটে না
বেহিসেবি সময়.....নিঘুম রাত,
মূল্যহীন শরীরটা অসাড় হয়ে গেছে
অষ্টপিষ্টে জড়িয়ে ধরেছে আবেগের স্বরলিপি।
টুপ করে খসে পড়া একটি পালক এসে বললো,
আর নয়!
অভিধানের পাতায় মুছে গেছে উড়ার কলা কৌশল
মুক্ত গগনকে ভুলার চেষ্টা করেছি।
স্বপ্ন ছিল অনন্ত পুরনো...
চোখ খুলে দেখি দুটি পাখি ফুড়ুৎ করে উড়ে গেল
অবাধ্য স্বপ্নের যুৎসই শাস্তি হওয়া দরকার
কিন্তু শেষ অবধি কান ধরে আমিই দাঁড়িয়ে আছি।
যতদূর দৃষ্টি যায় .....
এক আনোখা রোশনিতে ভেসে যাচ্ছিল চারিদিক
সে প্রান্তর খুব চেনা চেনা!
এখন ফেরার পালা......
এক একটি অলীক কল্পনাকে বুকে জড়িয়ে।
Copyright@: www.mwasiq.blogspot.com
