ভরসা - পাখি পর্ব

এডমিন
0

ভরসা - পাখি পর্ব

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

যথারীতি একমুঠো শস্য দানা সিঁড়ির বারান্দায় ছড়িয়ে দিলাম।এক মিনিট দু মিনিট, কোথায় গেল আমার প্রিয় নামহীন ছোট্ট পাখিটি। আজ প্রায় 6 মাসের সম্পর্ক, সকাল 6টার একটু হেরফের হলেই দরজার বাহিরে কিচিরমিচির শুরু। শস্য দানা খুঁটিয়ে খুঁটিয়ে খাওয়া দেখাটাও আমার রোজনামতা ছিল। বেশ কিছুক্ষণ পরে দেখি তার সুন্দর বাসা থেকে একটু মুখ বের করেই ফিরিয়ে নিল। আমি খুব আশ্চর্য হলাম। প্রাতঃভ্রমণের শেষে দেখি শস্য দানা সেভাবেই পড়ে আছে। কিছুই বোধগম্য হল না। একদিন দুদিন করে আজ তৃতীয় দিন যাবৎ পাখিটি আমার দেওয়া শস্য দানায় মুখ দিচ্ছে না।
বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলেছে, আমাদের পরস্পরের বিশ্বাস ও ভরসায় ফাটল ধরলো নাকি? কিন্তু কেন? না শস্য দানা থেকে মন উবে গেছে?
পাখিটাকে খুব ভালোবাসি, সেও ভালোবাসার অনুগত্য দেখাতে কোনোদিন কার্পণ্য করে নি, কিন্তু ইতিমধ্যে কি ঘটল যে সম্পর্কে চিড়!! মানবকে ঘেন্না না মানবতাকে?বিষয়টি ধাঁধার মতো। যুগ যুগ ধরে পশুপাখি মানব জাতির বশ্যতা স্বীকার করে এসেছে, সত্যিকারের প্রভুভক্ত, তাদের ভালোবাসায় খাদ থাকে না। কিন্তু বিশ্বাস ও অবিশ্বাসের ছোবল খুবই মারাত্মক, ক্ষণিকেই সম্পর্কে অবনতি ঘটে। বিগত কয়েক দিনের ঘটনাবলী স্মরণ করার চেষ্টা করলাম, না সেরকম কিছুই মনে পড়ল না!
সময়ের বিবর্তনে, সব কিছু ভুলে দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত হয়ে যায়।আমার ক্ষেত্রেও তাই হলো। এটাই স্বাভাবিক মানব ধর্ম। ধীরে ধীরে পাখি পর্ব স্মৃতি থেকে মলিন, মলিন থেকে মলিনতর হয়।
প্রায় দিন পনেরো পরে, হঠাৎ সন্ধ্যার মুখে পাখিটির সাথে দেখা, সেই নির্ধারিত স্থানে, চোখ পড়তেই সে দুটি ডানা দিয়ে মুখটি ঢেকে নিল, বিশেষ বিশেষ অঙ্গভঙ্গি করে মন জয় করার চেষ্টা করতে লাগল। লজ্জ্বায় না অনুশোচনা কোনোটাই বোধগম্য হলো না। শেষে না হেসে আর থাকতে পারলাম না। তবে আমি খুব খুশি। ছুটে গিয়ে দুটি বিস্কুট ছুঁড়ে দিলাম, সেও নির্ভয়ে ভক্ষণে মন দিল।
সে দোষী ছিল? আমি না পাখিটি? বিশ্বাসঘাতক কে ছিল? ভরসার, অবিশ্বাসের ঢেউ কেন খেলেছিল? সেসব রহস্য। এই বিষয়ে হয়তো পক্ষী বিশেষজ্ঞরাই  আলোকপাত করতে পারবেন।
যাই হোক, আমি আমার বন্ধুকে ফিরে পেয়েছি, মনে আনন্দ ফিরে এসেছে। বাকি অনুসন্ধান পরে।
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !