ফানুসের খোঁজে

এডমিন
0
ফানুসের খোঁজে


আমার গল্পের একটা কালো দিক আছে
সে গল্পের বিষাক্ত চরিত্রটি কি তুমি নও?

নিঝুম রাত্রিতে যখন ঘুম ভাঙে,
দেখি নিশ্চুপ শব্দের ভিড়ে নীরবতা কথা বলে...
একাকীত্বের অন্ধকারে ধেয়ে আসে অপ্রিয় প্রশ্নটি
পাগলের মতো হাতড়ে বেড়ায়,এক একটি অনুভূতি
শুধু অভিনয়ই করে গেলাম শূন্য প্রেক্ষাগৃহে,
অসংখ্য করতালির শব্দেও ভাঙেনি নিস্তব্ধতা।

উবে গেছে নিঃসঙ্গতা .... একান্তই আপন ছিল
এখন ভারাক্রান্ত হৃদয় জুড়ে তোলপাড় করে অসুখী একজন!
যার অভিমান ছিল একটু বেশিই
চাইলেই তো পারতে ছায়া হতে....
আবেগের স্রোতে ভেসে যাওয়া অভিমানকে মুঠোয় করতে।

শব্দের ঘ্রাণে বিঁধে বদ্ধ চোখে অনুশোচনার জল ,
আর তাঁবেদারে মেতেছে বিষণ্নতার প্রহর।
এখনও দেখা হয় ঝিরিঝিরি ঝরা নিস্তব্ধ শহরে
কিন্তু বৃষ্টি হয়ে ছুঁয়ে দিই নি।

নিশ্চিত একদিন শোকার্ত বৃষবৃক্ষ
মৌনতার সমস্ত শেকড় ছিঁড়েফুঁড়ে
সুনীল আকাশে উড়বে ফানুসের খোঁজে......।
                          ●●●●●●

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !