হতাশা

এডমিন
0

হতাশা 



ক্লান্তিহীন ঘড়ির কাঁটাখানি
টিক টিক করে এগিয়ে যায়
নিরন্তর ছুটে গোলাকার বৃত্তে
তারও কি হতাশা গ্রাস করে!!

এক ফোঁটা জলের জন্য
চাতকের করুণ আর্তনাদ কি বাজে না কানে?
বিন্দু বিন্দু জলের চেয়ে থাকে রূপবানী মেঘের পানে
সেও কি হতাশ?

পরাধীনতার গ্লানি মুছে, শক্ত শিকল ভেঙে
অর্জিত করেছে স্বাধীনতার স্বাদ
পাখা মেলে পাড়ি দিয়েছে মুক্ত আকাশে
বিহঙ্গরাও কি হতাশ ছিলো পরাধীনতার শৃঙ্খলে?

মন ছিলো তৃপ্তিতে পরিপূর্ণ
ভাগ্য ছিল অপূর্ণতার গ্রাসে নিমজ্জিত
ঝরা পাতার দিনের শেষে ফাগুন এলো
সেও কি ছিল হতাশা গ্রস্ত!!

অগ্রগতির পথে হোঁচট খেয়ে
উদাস হয়ে হাল ছেড়ে
বিপদগামী হয়েছে বহুজনে
তাদেরও কি লেগেছে হতাশার ছোঁয়া !!

কল্পনার জগতে বেশি সুখী চিন্তাধারারা
অন্ধকার ঠেলে নতুন আলো খোঁজে
ঠোঁটের কোনে হাসি রেখে
পাহাড় সম অভিমান জমিয়ে রাখে,
তাদেরও কি হতাশা গভীর হয়...!!

পৃথিবীর মোহমায়া আর টানে না
শেষ পরিচয়টুকুও নিমজ্জিত হতাশার সাগরে
নিশ্চই বুঝতে বাকি নেই
কতটা ক্লান্তির ছোঁয়া লেগেছে মনে !!

ইদানিং হতাশ হতে খুব ইচ্ছে!!
নেশার ঘোরে, দেখি সবকিছুই
তবুও কি জুটেছে সাহস ,সত্যটা বলার
আমরা নিত্যদিন হতাশায় ভুগছি!!!!
                  ##### 
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !