মায়ার খেলা

এডমিন
0

মায়ার খেলা 

কিছু কিছু অজানা দ্বারে,
স্বজ্ঞানে প্রবেশ না করাই ভালো।
শুধুই দেখা মেলে দুঃখের,
সুখের দেখা মেলা দায়।।

পোড়া মনে বেড়ে চলা ব্যথা,
নেমে আসে এই শূন্য বুকে।
রুক্ষ বাস্তবের মুখোমুখি হতেই,
বাকরুদ্ধ হয়ে দেখি ঘনায়মান অতীত।।

হঠাৎ দু’চোখে আঁধার নামে,
সুর কাটে, জীবন সেতারে।
বিরহীর বুক ভাঙা অব্যক্ত কথা,
ছিন্ন ভিন্ন পড়ে আছে ভিন্ন আঙিনায়।।

ব্যস্ত রাস্তায় চাকার গুঞ্জন,
শুষে নেয় জনম জনমের কান্না।
আয়নায় দেখি শহরের বিবর্ণ রূপ,
আর সবুজ সতেজ মাঠ অনাদরে বিষণ্ন।।

স্বর্ণালী আলোর ছটা ম্লান হতেই,
শিয়রে দাঁড়িয়ে থাকে শমের চেলা।
যার এক কামড়েই ভবলীলা সাঙ্গ,
বুঝিয়ে দেয় জীবন-মিথ্যে মায়ার খেলা।। 
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !