শেষ সম্বল

এডমিন
0

 শেষ সম্বল



বন্ধ খাঁচার ভেতর বসে
আমি প্রায়ই ভাবতে থাকি
এটাই কি জীবন?

অনন্তকাল বদ্ধ অন্ধ কূপে
সর্বত্র কালো কুচকুচে কালো!!
কেমনই বা হবে বাহিরের জগৎটা !!

শুধুমাত্র একটাই চিন্তা ঘুরপাক করে
বিনিদ্র মস্তিষ্কে কোণে কোণে
অন্ততঃ একটিবার দেখতে চাই এই জনমে।

পূর্ণ হবে কি সুপ্ত আশ!!
কবেই বা উড়বো মুক্ত আকাশে
বিহঙ্গের মতো পাখা মেলে ।

জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে ভয় লাগে
এই বুঝি বন্ধ হয়ে যায় হৃদের স্পন্দন।
তবে কি আর নেই কোনও উপায়?

অভিশপ্ত খাঁচার বাঁধন খুলে ফেলার চেষ্টা
বিফলে গেছে বারবার
পরিমাণে জুটেছে শুধুই ব্যর্থতার দায়।

হয়তো কখনোই ভাঙবে না লোহার শিকল
কিন্তু তারপরও উড়তে চায় এই অবাধ্য মন
এই দৃঢ় বিশ্বাসটুকুই শেষ সম্বল!! 
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !