হেঁয়ালির অঙ্ক

এডমিন
0

 হেঁয়ালির অঙ্ক

 
আজকাল ভয়ভীতির কবলে জর্জরিত
আমি, তুমি ও আমরা, সকলেই।
ভয় থেকেই জন্ম নিয়েছে অভিমান
জমেছে হিমালয়সম পাহাড় মন-অলিন্দে।
একদিন হয়তো আর থাকবে ডর-ভয়
মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করবো প্রাণপণে
কিন্তু বেহিসেবী চিন্তাভাবনাগুলোর বা করি কি?
দৃঢতার সাথে দমন না নতজানু আত্মসমর্পণ ।
সাতপাঁচ ভাবি, উত্তর জানা নাই
আজকাল মনটা একটু বেশিই খাবি খায়
বড্ড বেশী খামখেয়ালী এই জীবন
দিন-রাতের মতোই বেড়ে যায়
জীবনে চাওয়া পাওয়ার দূরত্ব।
প্রতিদানের আশা ছেড়ে একটু হাত বাড়িয়ে দেখায় যাক
কিছু হারানোর দুঃখে অনেক ব্যাথিত হয়েছে মন
একটু খুশি যদি মুঠোয় আটক করা যায়।

প্রায়ই ঘড়ির দিকে চোখ চোখ রেখে ভাবি
কোন জাদুতে ঘুরছে অবিরত
এমন কি কিছু ঘটনার সাক্ষী হতে চাই
অনাদরে পড়ে থাকা জীবন পঞ্জিকা!!
খুশি হোক বা না হোক সকলে
কিন্তু আশাবাদী সুখে নাচবে পৃথিবী
জীবন কি বোঝে না হেঁয়ালির এই অঙ্ক !! 
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !