অবসর

এডমিন
0

 অবসর


কি আশ্চর্য!!
ঢলে পড়া যৌবন শেষে
ইদানীং 'অবসর' খুঁজছি আমি।
দুষ্প্রাপ্য, বহু মুল্যবান সম্পদ
বহুদিন যাবৎ যার দেখা মেলেনি।।

প্রতিদিনই ভাবি কেন যে সে আসেনা
অন্ততঃ ক্ষণিকের জন্যও!!
জমে আছে অনেক অসমাপ্ত কাজ,
অঢেল অনেক প্রতিশ্রুতি,
স্বপ্ন দেখাও আছে বাকি
আছে আস্ত একটা অসমাপ্ত ছবি
অসম্পূর্ণ জীবনের চাওয়া পাওয়ার!!

মনে পড়ে যৌবন কালের
সেই বৃদ্ধের আকুতি,
কম্পিত হাতের ইশারায় ডেকেছ নিত্যদিনই
হনহন করে হেঁটে গিয়েছি সামনে দিয়ে
সময়ে অসময়ে ব্যস্ততার অজুহাতে।

সৃষ্টির কি পরিহাস,
হাতল ভাঙা আরাম কেদারায় বসে থাকা
বৃদ্ধার স্থানে আমি, সম্পূর্ণ অবসরে!!
সব কিছুই রয়ে গেছে এক-রকমই
বদলেছে শুধু, নাট্যমঞ্চের পুতুল!!

অবসর ফিরে এসেছো তুমি!!
ঘুম ভেঙে যাওয়া মাঝরাতে
জানালার পর্দার ফাঁক দিয়ে দেখতে চাই
একফালি চাঁদের আকুতি মিনতি
আর খুঁজে দিতে চাই
তার হারিয়ে যাওয়া জৌলুস!!
কিন্তু অভিমানী চাঁদ কোথায় তুমি?

দিনের অন্ধকারে,
বোকার মতো খুঁজি সুই সুতা,
যদি সেলাই করা যায় মনের উঁকি
যে ফাঁক দিয়েই এতদিন দিব্যি
খসে পড়েছো ' অবসর ' তুমি।।

টেবিলের দেরাজে পড়ে থাকা
অকেজো সব চিরকুটগুলি
যেন বিদ্রুপ করে, আরো কতো খুঁজবে!!
অঢেল অবসরে বসে আছো নাকি?
মনে পড়ে সেদিনের কথা
অবসরের দোহাই?

হ্যাঁ সত্যি বলছি,
অফুরন্ত সময়কে পাশে রেখে
আর একাকিত্বকে সঙ্গী করে
আজ অলস বসে আছি এই অবসরে!! 
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !