অপেক্ষায় আছি
ঠোঁট কাঁপাতে কাঁপাতে
বারবার পেছনে ফিরে চাইছিলো সেই শিশুটি!
এক নিরীহ নিষ্পাপ বালক
নিশ্চয় তোমারও দৃষ্টিতে এড়ায়নি!!
কি শুনতে পাও নি তার কান্নার রোল?
মনে পড়লো, সে দিনের কথা?
তুমি চলে গেলে তীব্র অভিমানে!!
চলে গেলে, তবুও মনের ভেতরে রয়ে গেলো শুধুই তুমি
ঠিক সেই শিশুটির মতোই
সেইভাবেই আমি তোমার দিকে চেয়েছিলাম
চেয়েছিলাম তোমাকে আগলে রাখতে,
কিন্তু উল্টে গিলে খেল তমস হতোদ্যম।
এক অন্ধকারময় ঘুপচি বস্তিতে মিলেছে ঠাঁই,
আজকাল লিখছি,
তোমার আর আমার সব বাখ্যান
যত সব আজগুবি কাহানি
হয়তো অনন্ত কাল ধরেই লিখবো।
ঘর বেঁধেছে একাকীত্বের সাথে
তুমিও কি ঘর বেঁধেছো নতুন করে?
থকথকে অন্ধকার, তবুও তোমার মুখ ভাসতে দেখি।
যেন এক প্রাচীন গুহার দেয়ালে আঁকা কোনো আশ্চর্য আদিম দেবী।
এই তমস রাত পেরিয়ে আর কোনোদিন আলোয় না ফিরি,
তুমি কি পারবে কখনো ক্ষমা করতে?
বুকের ভেতর জমে আছে একটা গোটা অমাবস্যা,
তুমি এসো চাঁদের আলো হয়ে,
অপেক্ষায় আছি!!
বারবার পেছনে ফিরে চাইছিলো সেই শিশুটি!
এক নিরীহ নিষ্পাপ বালক
নিশ্চয় তোমারও দৃষ্টিতে এড়ায়নি!!
কি শুনতে পাও নি তার কান্নার রোল?
মনে পড়লো, সে দিনের কথা?
তুমি চলে গেলে তীব্র অভিমানে!!
চলে গেলে, তবুও মনের ভেতরে রয়ে গেলো শুধুই তুমি
ঠিক সেই শিশুটির মতোই
সেইভাবেই আমি তোমার দিকে চেয়েছিলাম
চেয়েছিলাম তোমাকে আগলে রাখতে,
কিন্তু উল্টে গিলে খেল তমস হতোদ্যম।
এক অন্ধকারময় ঘুপচি বস্তিতে মিলেছে ঠাঁই,
আজকাল লিখছি,
তোমার আর আমার সব বাখ্যান
যত সব আজগুবি কাহানি
হয়তো অনন্ত কাল ধরেই লিখবো।
ঘর বেঁধেছে একাকীত্বের সাথে
তুমিও কি ঘর বেঁধেছো নতুন করে?
থকথকে অন্ধকার, তবুও তোমার মুখ ভাসতে দেখি।
যেন এক প্রাচীন গুহার দেয়ালে আঁকা কোনো আশ্চর্য আদিম দেবী।
এই তমস রাত পেরিয়ে আর কোনোদিন আলোয় না ফিরি,
তুমি কি পারবে কখনো ক্ষমা করতে?
বুকের ভেতর জমে আছে একটা গোটা অমাবস্যা,
তুমি এসো চাঁদের আলো হয়ে,
অপেক্ষায় আছি!!
