শৈশবের দিনগুলো
শৈশবের দিনগুলো
আর ফিরে আসবে না কোনোদিনও
আমরা সবাই একই স্বপ্ন দেখি,
শুধু দেখার ধরণটাই আলাদা
ভিন্ন ভিন্ন প্রকারে বিভাজিত ভেতরটা,
যেমন ধরি,
পুতুল খেলার অছিলায় ঘর বাঁধার স্বপ্নটা,
আঁটোসাঁটো উঠান আর ঝুলে থাকা লাউমাচা,
পুকুরে জ্যান্ত মাছের লাফালাফি,
ছিপ ফেলে বাচ্চাদের অন্তহীন উদ্দীপনা
বিকেলে,দাওয়া জুড়ে মৌরি ফুলের ঘ্রাণ -
হাডুডু, গাদ্দি, কাদায় মাখামাখি!!
উঠতে বসতে শাসনের নামে
কানমলা,চড়, থাপ্পড়, কানধরে হাঁটু গাড়া
কতই না জুটেছে অন্যায় অবিচার।
স্কুল থেকে ফিরে,একডুবে সব ঘাম ধুয়ে,
গরম ভাতের থালা আর একটি তালপাখা,
এমন সুখের স্মৃতির জাল সকলেই বোনে।
দাদু দিদা, বয়োজোষ্ঠদের অতি যত্নে
দুঃখ পাওয়াটাও ছিল একটা রোগ,
অবেলায় ঘুমিয়ে পড়ার ভানে,
দেখেছি মায়ের উথলে পড়া আদর
সযত্নে বুলিয়ে দেওয়া হাত।
ছুটির দিনে আম কাঁঠালের বাগানে
বাঁদরের মতো ডালে ডালে ঝুলে বেড়ানোর
এমন পার্থিব সুখ, কি জুটেছে কারও!!
কারণে অকারণে কান্না ছিলো
ছিলো না কান্নার কোনো ব্যাকরণ
না ছিলো কোনো সুরাহা-শ্লোক,
শৈশবের গল্পগুলো পরম মমতায় যায় আঁকা।
এই শান্ত নীলাভ মহাকাশ -তার অন্তরালে
ঘটে কত প্রলয়,কেউ জানে না তা।
কত রহস্য চাপা পরে মৌনতার আড়ালে
কিন্তু স্বপ্ন গুলো একই রয়ে গেছে।।
বিশেষ দ্রষ্টব্য : এই লেখাটির সম্পূর্ণ স্বত্ব সংরক্ষিত।
আর ফিরে আসবে না কোনোদিনও
আমরা সবাই একই স্বপ্ন দেখি,
শুধু দেখার ধরণটাই আলাদা
ভিন্ন ভিন্ন প্রকারে বিভাজিত ভেতরটা,
যেমন ধরি,
পুতুল খেলার অছিলায় ঘর বাঁধার স্বপ্নটা,
আঁটোসাঁটো উঠান আর ঝুলে থাকা লাউমাচা,
পুকুরে জ্যান্ত মাছের লাফালাফি,
ছিপ ফেলে বাচ্চাদের অন্তহীন উদ্দীপনা
বিকেলে,দাওয়া জুড়ে মৌরি ফুলের ঘ্রাণ -
হাডুডু, গাদ্দি, কাদায় মাখামাখি!!
উঠতে বসতে শাসনের নামে
কানমলা,চড়, থাপ্পড়, কানধরে হাঁটু গাড়া
কতই না জুটেছে অন্যায় অবিচার।
স্কুল থেকে ফিরে,একডুবে সব ঘাম ধুয়ে,
গরম ভাতের থালা আর একটি তালপাখা,
এমন সুখের স্মৃতির জাল সকলেই বোনে।
দাদু দিদা, বয়োজোষ্ঠদের অতি যত্নে
দুঃখ পাওয়াটাও ছিল একটা রোগ,
অবেলায় ঘুমিয়ে পড়ার ভানে,
দেখেছি মায়ের উথলে পড়া আদর
সযত্নে বুলিয়ে দেওয়া হাত।
ছুটির দিনে আম কাঁঠালের বাগানে
বাঁদরের মতো ডালে ডালে ঝুলে বেড়ানোর
এমন পার্থিব সুখ, কি জুটেছে কারও!!
কারণে অকারণে কান্না ছিলো
ছিলো না কান্নার কোনো ব্যাকরণ
না ছিলো কোনো সুরাহা-শ্লোক,
শৈশবের গল্পগুলো পরম মমতায় যায় আঁকা।
এই শান্ত নীলাভ মহাকাশ -তার অন্তরালে
ঘটে কত প্রলয়,কেউ জানে না তা।
কত রহস্য চাপা পরে মৌনতার আড়ালে
কিন্তু স্বপ্ন গুলো একই রয়ে গেছে।।
বিশেষ দ্রষ্টব্য : এই লেখাটির সম্পূর্ণ স্বত্ব সংরক্ষিত।
