অস্থিরতা

এডমিন
0

অস্থিরতা 

প্রতিদিনই একটু একটু করে বুঝতে পারি 
ভেতরের অস্থিরতা বেড়েই চলেছে
আবারও হয়তো নতুন করে পরীক্ষার সম্মুখীন হতে হবে।
জানালার দুটি ছিদ্র দিয়ে হালকা আলো ঢুকছে, 
একেবারেই সোজাসুজি, সমান্তরালে
কিন্তু সেই আলো আর মনে স্বস্তি দেয় না।
অলস চোখে উঠুনের দিকে চেয়ে থাকি
ইদানিং যেন নিজেকে যান্ত্রিক মনে হয়
সবকিছুই চলছে নিজের মতো করেই
কিন্তু মনটা যেন অন্য কোথাও।
কথায় কথায় বিরক্তির মেঘ ভিড় করে 
অশান্ত ভাবনাগুলিকে আর কতো সায় দেয়া যায়!
জমে থাকা অভিমান, কষ্ট সব একসাথে ভিড় করে
আবার হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায়।
প্রতিনিয়তই নিজের অবস্থানটা স্পষ্ট করি
যখনই একটু দৃঢ়তার সহিত রুখে দাঁড়ানোর চেষ্টা করি
স্পষ্ট বুঝতে পারি—এটা ঝড়ের শুরু মাত্র
সীমাহীন দৃঢ়তাও কষ্ট দেয়,
চারিদিকে শুধুই ভীষণ কুয়াশার দাপট 
অদ্ভুত অস্থিরতা বিচরণ করে মন-মাঝারে।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !