বাঁচতে শিখেছি

এডমিন
0

বাঁচতে শিখেছি 

চুলচেরা বিশ্লেষণ করে বুঝতে পারি
জীবন কোনও না কোনও উপায়ে 
অনন্তকাল উপেক্ষায় রেখে দেয়
অবশেষে পরিপাপ্তি শুধুই শূন্যতা।

জীবন মানেই ক্ষণিকের অতিথি
জমা রাখা এক আকাশ প্রত্যাশা 
রেখে যায় একগুচ্ছ প্রশ্নমালা
যা উত্তর কোনোদিনই মেলে না।

জীবন আসলে এক মস্ত বড়ো খেলোয়াড় 
ছড়িয়ে দেয় শুধুই শূণ্যতার ঘ্রাণ 
আদ্যোপান্ত বিক্ষিপ্ত হয়ে গেছি 
শুধু একটু যত্নের অভাবে।

একেবারেই নিশ্চুপ হয়ে গেছি
নিশ্চয়ই সবাই ভাবছে - সব কিছুই ঠিকঠাক
কিন্তু ভেতরের গল্পটা একেবারেই আলাদা 
একরাশ ক্লান্তি বাসা বেঁধেছে মন-অলিন্দে।

কিছু চাওয়া পাওয়ার ফোঁটা ফোঁটা বৃষ্টিতে 
ভেজার খুব শখ ছিল, 
কিন্তু জীবনের অংকের হিসেবটা মেলে নি
মলাট বিহীন খাতার সাদা পাতা জুড়ে 
শুধুই অপূর্ণ ইচ্ছে সূত্রের বাখ্যান।

আজ পাশে দাঁড়িয়ে আছে
সেই সব অপূর্ণ ইচ্ছের সুবিশাল পাহাড়
জীবনে আর একা নই, 
নিজের যত্ন নিজেই নিতে শিখেছি
বাঁচতে শিখেছি নিজের মত করে।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !