নীরব সাক্ষ্য

এডমিন
0

 নীরব সাক্ষ্য

আমার উপস্থিতি কি সত্যিই বিরক্তকর?
ক্লান্ত করে আমার সরলতা !!
তবে কি আমি চলে যাব 
নিঃসঙ্গ একাকিত্বের স্মৃতিকে নিয়ে।

মায়ার বাঁধনে আবদ্ধ থেকে
হারিয়েছি হৃদয়ের শান্তি
পাওয়া না পাওয়ার হিসেব কষতে গিয়ে 
ক্ষত বিক্ষত হয়েছি শূন্যতার প্রহরে।

আমি কারও গল্পে ভুল মানুষ
বাস্তবতার শূন্যতা ঠিকই অনুভব করি
পাওনা শুধুই অবহেলা আর অনাদর 
তিলতিল করে কমে যায় জীবনের মূল্য।

আবেগ অনুভূতিগুলোকে পাশে রেখে
প্রতিদিন হেরেছি নিজের কাছে
হৃদয় পাথর হয়ে গেছে 
ভাঙা বিশ্বাসের নীরব সাক্ষ্যে।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !