কথা দিচ্ছি

এডমিন
0

 কথা দিচ্ছি 

                   
            
কতদিন পর সকালের সূর্য দেখলাম 
শেষ কবে যেন দেখেছিলাম মনে নেই।
আমি অপেক্ষা করছি অনন্তকাল ধরে 
এই দিনটির জন্য।
তুমি আসবে বলেছিলে 
এমনই এক সোনালী আভায় আলোকিত সকালে,
আমিও কথা দিয়েছিলাম, আরও অপেক্ষায় থাকবো।

আমার জীবন উপসংহারহীন, 
ছন্নছাড়া বোহেমিয়ান 
পাটিগণিতের সূত্র মানে না।
মস্তিষ্কের কোণে কোণে 
এক একেকটা অপেক্ষার আস্ত পিরামিড
লুকিয়ে রেখেছে অতীতের সকল স্মৃতি মমি রূপে,
আঁকড়ে ধরে আছে প্রত্যাখ্যানের ইতিহাস!!
ভাবলে আর মন কষে না বিরূপে।

হাজারো অপমান সহ্য করে 
শুধু শক্ত করে ধরে রাখতে চায় হাতদুটি ।
যোগ বিয়োগের হিসেব কষতে আর ভালো লাগে না
বিদদ্ধ হৃদয় কোন না কোন অছিলায় আড়াআড়ি ভাগ হয়।
হারিয়ে যায়নি ইচ্ছে টুকু সময়ের স্রোতে
সারাটি দিনের ব্যস্ততার মাঝেও 
ভেসে ওঠে সেই হাসি, সেই পরিচিতি মুখের,
সে যেন আস্ত একটা মায়ার ফাঁদ
শুধু এক ঝলক দেখার শখ, নীরবে, দুর থেকে।

দূরত্বের আকাশ পেরিয়ে 
আমি প্রতিদিনই সূর্য দেখতে চাই..….
নতুন রূপে প্রতিদিন, তৃষ্ণার্ত চাতকের মতো
নিঃশব্দে, হৃদয়ের গভীরতায় ডুবে।
আমি আরও অপেক্ষা করবো - 
কথা দিচ্ছি।।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !