আমি ভালো আছি,

এডমিন
0

আমি ভালো আছি, 
 আমি ভালো আছি, 
হয়তো একটু বেশিই।
না থাকার যন্ত্রণাগুলো ছিল
আজও আছে 
সম্ভবত কিছুটা বেশি।

সেই ছোট্ট স্বপ্ন 
আজও দেখি
একদিন নাবিক হবো।
কালের নিয়মে 
আজ আমি নাবিক।

আমার সামনে 
আকাশ সমান সমুদ্র আছে
অদম্য সাহস আছে 
দূর থেকে দূরে যাওয়ার 
অদৃশ্য শক্তি আছে 
নেশার মতো কাছে টানে 
তার সাথে গল্প বলার 
ইচ্ছে আছে হাজার।

আলোর দিশারি হয়ে 
নেভাতে চাই সব অন্ধকার
ক্ষণিকের দেখায় 
পড়ন্ত বিকেল হয়ে থাকবো 
মনভোলানো মায়াবী রূপে।

সময়ের ফেরে 
সবকিছুই ফুরিয়ে এসেছে
একদিন হঠাৎ করেই 
শুকতারা হয়ে দেখা দেবো
কোনো এক উদীয়মান ভোরে 
বা পড়ন্ত বিকেলে সন্ধ্যাতারা হয়ে।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !