উত্তর মেলে না

এডমিন
0

 উত্তর মেলে না



আনমনে কি যে দেখি, সুদূর পানে
বহু আলোকবর্ষ দূরে 
কই সেই পরিচিত অবয়বগুলো,
তারা কই? 
না বলে কবে যে চলে গেল নীরবে, 
অনন্ত কালের জন্যে 
কোন যে তারার দেশে, কি জানি!!
হিজল গাছটি এখনও আছে সস্থানে 
যেখানে দাঁড়িয়ে সেখানে উপভোগ করতো
আমাদের নিত্যদিনের খুনসুঁটি।
সেই বেলগাছটাও দাঁড়িয়ে আছে,
ঠোঁট-ভাঙা দাঁড়কাকটি
রোজ দেখা দেয় ভোর রাতে, বিষণ্ন সেও!!
আর কতো ঠোকর মারবে পাকা বেলে,
কেউ যে নাই আর, তাকে উড়িয়ে দিতে।
কই সেই পরিচিত মুখগুলো?
আজকাল শালিকের সৃষ্ট কোলাহলে  
আর ঝালাপালা হয় না কানদুটো 
জানালার কাছে বোলতার চাকটি
নিস্তেজ হয়ে পড়ে আছে 
ঢিল ছুড়ে মারার মুখগুলো কই?
ফড়িং দুটি আর মাতে না রোদের আনন্দে 
তারাও অন্ধকারে শান্ত ঘুম খুঁজে  
নেড়ি কুকুরগুলো পথে-ঘাটে নড়াচড়া করে না
তাদের লেজ ধরে টানা মুখগুলো যে হারিয়ে গেছে।
কোথায় গিয়েছে তারা? 
সেই দূর আকাশের নীল লাল তারার ভিড়ে 
না মাটির বুকে মাটি হয়ে আছে শুধু।

নতুন পথ খোঁজার নেশায়
হয়তো চলে গেছে অন্য পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে শুধুই দীর্ঘশ্বাস।
সময় বদলে যায় 
বদলে যায় সম্পর্কের রসায়ন,
সকলেই হারিয়ে যায় সময়ের ফেরে।
মুঠোয বন্দী এখন শুধুই স্মৃতির শতদল।
কোথায় হারিয়ে যায় সেই মুখগুলো?
প্রশ্ন অনেক!!
কিন্তু উদাসীন অসীম আকাশ
উত্তর মেলে না।।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !