মনে রেখো

এডমিন
0

 মনে রেখো

 

 
আমি নীরব ভূমিকায় নিজেকে ব্যস্ত রেখেছি
আমার নীরবতা দুর্বলতা নয়
দুর থেকেই নীরবে দেখেছি
অহংকারে চুর হয়ে তোমার দাপাদাপি।

চুপ আছি,
কিন্তু মনের ক্ষত, শুকিয়ে যায়নি
পুরোনো ক্ষতকে বারবার ছুঁয়ে দেখেছি
নিজের কষ্টগুলো গিলে ফেলেছি।

মনে রেখো,
নীরবে দূরে সরে গেছি সম্মানে!!
কথার আঘাতে আর কষ্ট বাড়ে না,
হিসেব করে খরচ করি প্রতিটি শব্দ
অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি
এই দিনটির জন্য।

মনে রেখো,
নিঝুম রাতে একাকী কেঁদেছি
দুর্দিনে আমার হাতটি কেউ ধরেনি
ভুল মানুষগুলোকে আপন ভেবেছি
হারিয়ে গেছে নিরাপদ নির্ভরতার জায়গাটি।

কি ভাবছো?
বলার মতো কিছুই নাই কি বাকি?
ভেবেছো কি যৌবনের বল চিরস্থায়ী?
তোমাকেও ক্লান্ত দেখাবে দিনের শেষে।

মনে রেখো,
বার্ধক্য আসে সকলেরই জীবনে
তুমিও দাঁড়িয়ে আছো সেই বার্ধক্যের চৌখাটে
বাহিরের পৃথিবীটা বড়ই নির্মম
অচিরেই বন্ধ হবে তোমার মোড়ল-গিরি
কর্মের ফল পাবে হাতে নাতে।

জেনে রেখো,
তোমারও বুকের ভেতরে বিঁধবে কাঁটা
পাপ কাউকেও ছাড়ে না, তোমাকেও ছাড়বে না।
আলতো করে নামিয়ে রেখো অহংকারের ঝুলি
নিয়তির অভিশাপে,
চূর্ণ বিচূর্ণ হবে ঠুনকো অহংকার,
একদিন এই সত্যের সমুখীন হবে তুমিও। 

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !