এক আবছায়া

এডমিন
0

 এক আবছায়া


বহুদিন পর কাল শেষরাতে দেখলাম তারে
আমি যথারীতি ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিলাম।
বারবার, দেখলাম তারে, বারংবার
কাঁপা গলায় জিজ্ঞাস করলাম -  কিরে! সব ঠিক আছে তো?
আশ্চর্য, আমি স্পষ্ট শুনতে পাই
তার মনের অব্যক্ত গোপন কথাগুলো ।
ঘুম ঘুম চোখে বলেছি - এই শেষ রাতে ভুল বকছিস?
সে শুধু হেসেছে, চির পরিচিতি সেই হাসি!!

প্রতিবার চোখ বন্ধ করে দেখি তার মধুর মিশ্রিত মুখখানি
কল্পনায় মেলানোর চেষ্টা করি সেই একই অবয়ব কি না?
সামনে আসার সাহসটুকু জোগাতে পারিনি
আমি পরাজিত মানুষ......
পরাজিত মানুষের মুখোশ পরেই থাকতে চাই।
তবুও ভয় করে,
মুখোশের আড়ালে থাকতে থাকতে
একদিন আসল মুখটাই অচেনা না হয়ে যায়।
আমার দীর্ঘশ্বাস, গোপন করি,
কৃত্রিম হাসিমাখা অবরুদ্ধ কন্ঠে।

বিড়বিড় করে বলেছি তারে
আমি আরেকটিবার তোমার হতে চাই
একটা সুযোগ কি দেবে না আমায়?
মুখোশ খুলে বেরিয়ে এসে শুধু একবার বলতে চাই
সবকিছু পিছনে ফেলে রেখে শুধু তোমার জন্যই বেঁচে আছি!!

আজকাল আকাশে মেঘ দেখি না
সবকিছু ঝাপসা দেখি
কুয়াশার সুবাসও অসহ্য লাগে।
অন্ধকার থেকে কিভাবে সকাল জন্মায়
সে দৃশ্য দেখার প্রবল নেশায়....
মাঝে মাঝেই অনুভব করি
সামনে কি যেনো কুয়াশার মত এক আবছায়া।
ভেজা ঘ্রাণ আর সেই শীতল স্পর্শের অনুভূতি
তখনই বুঝতে পারি চোখের পাপড়ি ভিজে যাচ্ছে অশ্রুজলে !! 
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !