ফরিয়াদ

এডমিন
0

 ফরিয়াদ 



ভীষণ লজ্জা করে জানাতে,
তবুও চাই জানুক সকলেই,
প্রতিটি ক্ষণ গলে যাচ্ছে
হৃদয় কুন্ডে জমা আবেগ তরল।

আমি বাকরুদ্ধ
চমকে চেয়ে থাকি সেই দুরেই
সেই নির্দয় আকাশের তণুয়ের দিকে।।

আমার পতনের ইতিহাস
কে যেন লিখেছে সুনিপুণ কলমে
কিছু ভুল ত্রুটি আছে গোচরে,
তবুও ধরছিনা সেগুলো।

নালিশ জানাতে চাই
কিন্তু কেন?
সে সদুত্তরও জানা নাই!!!
নালিশের ইতিহাস বহু পুরোনো
সে পথে পা মাড়ানোর স্পর্ধা
আর ক-জনেরই বা আছে?

তবুও কেন তারই কাছে নালিশ জানাতে চাই!
শুনবে কি সে আমার ফরিয়াদ!! 
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !