যারে খুঁজি
পায়ের তলার মাটিটুকুও সরে গেছে
আলোর গতিতে, তীব্র বেগে,
সব কিছুই পেছনে ফেলে
ছুটে যাচ্ছি অভিকর্ষের বিপরীতে।
আমি যেন নিরন্তন পাতালে নেমে যাচ্ছি।
তখনো চারপাশটা আচ্ছন্ন গভীর ঘুমে
তুলির আঁচড়ে অস্পষ্ট চিন্তার স্রোত
আকাশের ক্যানভাসে আবছা আবছা আলো
এই বুঝি ভোর হয়।
সবেমাত্র ঘুম ভাঙা পাখিরা ব্যস্ত কোলাহলে!
নতুন জীবনের প্রথম সকালটাও
অপেক্ষায় ছিল অন্য এক অভিশাপ নিয়ে ,
কল্পনাও করতে পারিনি,
চোখে এক রাজ্যের বিস্ময় আর ভয়।
শেষ লগ্নে কুয়াশারা আরো গাঢ় হয়ে আসছে ছুটে ,
আকাশে আর নেই কোনো তারা।
আশ্চর্য অবাক করা এক ঘন অন্ধকার
যেন ছেয়ে আছে সমস্ত আকাশ আর পৃথিবী জুড়ে ।
শীতের আলসেমির সকালটা,
আরো বিষন্ন আর বিরক্তিকর হয়ে উঠে
এতো মানুষের কোলাহল
আর আমার চারপাশে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস।
রাতের খোলা বইয়ের পাতাগুলো
ফর ফর করে পাল্টাতে থাকে আপন মনে
অচেনা এক বাঁশীর সুর মনের মাঝে বেজে ওঠে
তবুও কিছুই ভালো লাগে না আর।
কতই না ফাগুন এলো গেলো
শুধু কানে বাজের তার আসার পদধ্বনি!!
কার যেন বকুনিতে ফিরে আসি বাস্তবের পৃথিবীতে
কিন্তু যারে খুঁজি সে তো এলো না, আজও ফিরে!!
আলোর গতিতে, তীব্র বেগে,
সব কিছুই পেছনে ফেলে
ছুটে যাচ্ছি অভিকর্ষের বিপরীতে।
আমি যেন নিরন্তন পাতালে নেমে যাচ্ছি।
তখনো চারপাশটা আচ্ছন্ন গভীর ঘুমে
তুলির আঁচড়ে অস্পষ্ট চিন্তার স্রোত
আকাশের ক্যানভাসে আবছা আবছা আলো
এই বুঝি ভোর হয়।
সবেমাত্র ঘুম ভাঙা পাখিরা ব্যস্ত কোলাহলে!
নতুন জীবনের প্রথম সকালটাও
অপেক্ষায় ছিল অন্য এক অভিশাপ নিয়ে ,
কল্পনাও করতে পারিনি,
চোখে এক রাজ্যের বিস্ময় আর ভয়।
শেষ লগ্নে কুয়াশারা আরো গাঢ় হয়ে আসছে ছুটে ,
আকাশে আর নেই কোনো তারা।
আশ্চর্য অবাক করা এক ঘন অন্ধকার
যেন ছেয়ে আছে সমস্ত আকাশ আর পৃথিবী জুড়ে ।
শীতের আলসেমির সকালটা,
আরো বিষন্ন আর বিরক্তিকর হয়ে উঠে
এতো মানুষের কোলাহল
আর আমার চারপাশে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস।
রাতের খোলা বইয়ের পাতাগুলো
ফর ফর করে পাল্টাতে থাকে আপন মনে
অচেনা এক বাঁশীর সুর মনের মাঝে বেজে ওঠে
তবুও কিছুই ভালো লাগে না আর।
কতই না ফাগুন এলো গেলো
শুধু কানে বাজের তার আসার পদধ্বনি!!
কার যেন বকুনিতে ফিরে আসি বাস্তবের পৃথিবীতে
কিন্তু যারে খুঁজি সে তো এলো না, আজও ফিরে!!
