অভিমানের পাহাড়

এডমিন
0

অভিমানের পাহাড় 



চুপ থাকার মানে কি মনে হয়
শেষ হয়ে গেছে সব মনের কথা!!
নীরবেও বোঝানো যায় সব অব্যক্ত কথা
শুধু রইলো না কেউ বোঝার ।

হাজারো অদেখা স্বপ্নেরা
পাবে কি আর পূর্ণতা
কিছু চাওয়ার, কিছু পাওয়ার
খুঁজে পাওয়া হারানো কিছু প্রতীক্ষা।

তীব্র কনকনে, কুয়াশা ভরা শীতের সকালে,
আয়েশ করে চুমুক দেয়া কাপখানি
সেও কি খুঁজবে বেঁচে থাকার অবলম্বন
পাবে কি ঠাঁই হাতল ভাঙা আরাম কেদারায়।

একদিনে ছিন্ন হয় না সম্পর্কের বন্ধন
দূরত্ব সৃষ্টি হয় জমে থাকা
বহু পুরোনো জমে থাকা অভিমানে
ধীরে ধীরে ক্লান্তির ছোঁয়া লাগে হৃদয়ে।

আলাদা একটু অনুভূতি মাখা
এক বিরল মুহূর্তের অপেক্ষায় আছি
অতীতের স্মৃতি আঁকড়ে ধরে
আর কতদিন থাকা যায় বেঁচে।

অব্যক্ত কথার পংক্তি সমূহ
পড়ে আছে অনাদরে
হয়তো আজ আমি শূন্যতাই পরিপূর্ণ
কারও কাছে ফুটো কড়ি সম।

একদিন ঠিক হারিয়ে যাবো চিরতরে
রাখবে না কেউ মনে
রয়ে যাবে শুধু অভিমানের পাহাড়
আর অজান্তে ঝরে পড়া তার অশ্রুধারা। 
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !