ফিরে এসো
এইতো সেদিন দেখেছিলাম তোমায়
মেট্রো স্টেশনের উল্টোদিকের ফুটপাতে
সুউচ্চ অট্টালিকার পানে তাকিযে
কি যেন ভাবছিলে মনে মনে,
স্পষ্ট বুঝা যায়নি, হয়তো বিড়বিড় করছিলে।
উস্কো খুস্কো চুলে জট পাকিয়ে,
গোঁফ দাড়ির নতুন সাজে বেশ মানিয়েছে
আচ্ছা, তোমার কি একটিবারও মনে পড়েনি
ঘড়ির কাঁটা খনির দিকে চেয়ে
ঘুরে ঘুরে ক্লান্ত আজ,বার্ধক্যের জেরে।
কতোই না কালবৈশাখী চলে গেছে
ক্লান্ত দুপুরের বুক চিরে
ছন্ন ছাড়া, নিঃসঙ্গ মনের কথাগুলো
সযত্নএ রাখা ছিলো চিঠির ভাঁজে গোলাপ পাতা হয়ে
লজ্জা ভাঙ্গা কতোই না গোপন কথার সাক্ষী হয়ে ।
মনে পড়েনা?
নাকি ভুলে গেছো রূপ কথার রোমাঞ্চে মথিত
উছলে পরা জোছনা রাত!!
কিংবা মিটে যাওয়া চোখের কাজল
অভিমানের অশ্রুতে আদ্যোপান্ত ভিজে।
তুমি ভাল আছো তো?
আশ্চর্য আজও পূবের আকাশে কালো মেঘ,
সেদিনও ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি এই বুঝি ঝড়বে এখন,
কিছু মনে পড়ছে কি?
বৃষ্টিতে ভেজা সে দিন
পাশাপাশি রিকশায়, এক ছাতা তলে!!
জোনাকি মাখা গভীর রাতের আঁধারে
তোমার ইতস্তত স্পর্শে ঘুম ভেঙ্গে যায়,
আমার আড়মোড়া চোখে ছিলো অপার বিস্ময়!
হন হন করে নিমেষে হারিয়ে যাওয়া সেই অবয়ব
এখনও দেখি ম্লান অন্ধকারে।
দুরেই থাকো তুমি, সহস্র যোজন দূরে
ভুলেও ডাকবোনা আর প্রিয় নামখানি আদর করে
ফেরাবো না আর ছলে বলে কৌশলে।
কেমন আছো তুমি?
আসলে শালীনতার ভনিতায় মিথ্যে প্রশ্ন করি
তুমি কি কষ্টে আছো?
কতোটা যন্ত্রণায়, জমাট বিবর্ণ নীল হয়ে আছো
শূন্যতায় অনস্তিত্তে বিলীন হয়ে,
নয়তো বা বুঁদ হয়ে আছো আকণ্ঠ বিষে।
আমি পরাজিত!!
একদিন হয়তো পরাজিত হবে তুমিও
ঘৃণা ভরা চোখে তাকিও,অভিযোগ ভরা চোখেও.....
হৃদয়ের শুকনো ক্ষতও শুকিয়ে যাবে
উদ্ভাসীত আলোক বৃন্তে গেয়ে উঠবে হারানো সুর
জুড়ে যাবে দুটি হৃদয়ের বিক্ষিপ্ত ব্যবধান।
মুছে যাবে অতীতের পোড়খাওয়া হৃদয়ের ক্রন্দন।
ফিরে এসো.......
মেট্রো স্টেশনের উল্টোদিকের ফুটপাতে
সুউচ্চ অট্টালিকার পানে তাকিযে
কি যেন ভাবছিলে মনে মনে,
স্পষ্ট বুঝা যায়নি, হয়তো বিড়বিড় করছিলে।
উস্কো খুস্কো চুলে জট পাকিয়ে,
গোঁফ দাড়ির নতুন সাজে বেশ মানিয়েছে
আচ্ছা, তোমার কি একটিবারও মনে পড়েনি
ঘড়ির কাঁটা খনির দিকে চেয়ে
ঘুরে ঘুরে ক্লান্ত আজ,বার্ধক্যের জেরে।
কতোই না কালবৈশাখী চলে গেছে
ক্লান্ত দুপুরের বুক চিরে
ছন্ন ছাড়া, নিঃসঙ্গ মনের কথাগুলো
সযত্নএ রাখা ছিলো চিঠির ভাঁজে গোলাপ পাতা হয়ে
লজ্জা ভাঙ্গা কতোই না গোপন কথার সাক্ষী হয়ে ।
মনে পড়েনা?
নাকি ভুলে গেছো রূপ কথার রোমাঞ্চে মথিত
উছলে পরা জোছনা রাত!!
কিংবা মিটে যাওয়া চোখের কাজল
অভিমানের অশ্রুতে আদ্যোপান্ত ভিজে।
তুমি ভাল আছো তো?
আশ্চর্য আজও পূবের আকাশে কালো মেঘ,
সেদিনও ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি এই বুঝি ঝড়বে এখন,
কিছু মনে পড়ছে কি?
বৃষ্টিতে ভেজা সে দিন
পাশাপাশি রিকশায়, এক ছাতা তলে!!
জোনাকি মাখা গভীর রাতের আঁধারে
তোমার ইতস্তত স্পর্শে ঘুম ভেঙ্গে যায়,
আমার আড়মোড়া চোখে ছিলো অপার বিস্ময়!
হন হন করে নিমেষে হারিয়ে যাওয়া সেই অবয়ব
এখনও দেখি ম্লান অন্ধকারে।
দুরেই থাকো তুমি, সহস্র যোজন দূরে
ভুলেও ডাকবোনা আর প্রিয় নামখানি আদর করে
ফেরাবো না আর ছলে বলে কৌশলে।
কেমন আছো তুমি?
আসলে শালীনতার ভনিতায় মিথ্যে প্রশ্ন করি
তুমি কি কষ্টে আছো?
কতোটা যন্ত্রণায়, জমাট বিবর্ণ নীল হয়ে আছো
শূন্যতায় অনস্তিত্তে বিলীন হয়ে,
নয়তো বা বুঁদ হয়ে আছো আকণ্ঠ বিষে।
আমি পরাজিত!!
একদিন হয়তো পরাজিত হবে তুমিও
ঘৃণা ভরা চোখে তাকিও,অভিযোগ ভরা চোখেও.....
হৃদয়ের শুকনো ক্ষতও শুকিয়ে যাবে
উদ্ভাসীত আলোক বৃন্তে গেয়ে উঠবে হারানো সুর
জুড়ে যাবে দুটি হৃদয়ের বিক্ষিপ্ত ব্যবধান।
মুছে যাবে অতীতের পোড়খাওয়া হৃদয়ের ক্রন্দন।
ফিরে এসো.......
