অগ্নি-স্নান

এডমিন
0

 অগ্নি-স্নান



হে জ্ঞানী! কোথায় তুমি?
খোঁজে তোমায় এ দু'নয়ন
আচ্ছা বলো তো!!
সতীত্বের সাক্ষ্য-প্রমাণ কি এখনও বাকি?  
যুগ যুগ ধরে অগ্নি পরীক্ষা আর কতো দেবে অবলা নারী?
এই যে অহরহ শুনছি, পালটেছে নাকি দিনকাল
তবে হোক না শুরু উল্টোটার।  

সতীত্বের পরীক্ষা ঢের হয়েছে
পুরুষত্বের দিকটা ভাবলে মন্দ কি?
চারিত্রিক দৃঢ়তা, নৈতিকতার সন্মানারথে  
পুরুষত্বেরও হোক আত্মশুদ্ধির অগ্নি-স্নান।  
ফিরে আসুক পুরুষের অক্ষত পবিত্রতা
নিষ্কলুষতার আভায় আলোকিত হয়ে
মিটে যাক ভেদাভেদ, অবিশ্বাসের গভীর ক্ষত।
 
-  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !