এক হারানো সন্ধ্যা
একটি যুৎসহ মনের বাক্স খুঁজছি বহুদিন ধরে
খোঁজ নেই, কেউ যদি একটু সাহায্য করেন।
সেই মনের বাক্সে সযত্নে ভরে রাখবো....….
"এক হারানো সন্ধ্যা" ।।
সে দিনটি ছিল কুয়াশার চাদরে গা-ঢাকা!!
নীল গগনের দেখাটাও দুষ্প্রাপ্য ছিল।
তবুও খুঁজছিলাম ইতিউতি তারে,
ধীরে ধীরে লাল-নীল বাতিগুলো আবছা হয়ে আসে,
জাঁকিয়ে অন্ধকার, বিস্তার করে তার সাম্রাজ্য
আর আমি চেয়ে থাকি দুর পানে।।
ফুঁ দেওয়া গরম কফিতে চুমুক দেওয়া আর হয়ে ওঠেনি
বিদ্রোহে সামিল হয়েছে ঠোঁট দুটো
চোখ দুটিও হয়তো ইন্ধন যুগিয়েছিল
তবুও ত্রুটি ছিল না চেষ্টার....।
চুমুক দেওয়ার সময় নাকে ঢুঁ দেয় এলাচির গন্ধ,
একি নাকখানিও কি বিশ্বাসঘাতক নাকি?
নইলে কফিতে এলাচির গন্ধ এলো কোত্থেকে?
সে তো খুব চেনা চেনা লাগে,
এমন কতোই না এলাচি–চায়ে চুমুক দিয়ে
আমাকে শুনিয়েছিলে, ‘আমার অন্তরে শুধুই তুমি আর তুমি’
কথা দিয়েছিলে, যাবে না ছেড়ে কোনোদিনই।।
তবে কেন আজ আমার হৃদয়জুড়ে,
শুধুই একাকীত্বের পাহাড় আর বিষণ্ণতা মহাসাগর।
যে শীতে সকলে সোয়েটারের ভাঁজে খুঁজে উষ্ণতা,
আর আমি রাত কাটাই অশ্রুর শীতলতায়।।
ভোর হলেই পুনঃ উষ্ণ হয়ে উঠব দীর্ঘশ্বাসের তাপে
আর দিনের শেষে খুঁজবো - সেই হারানো সন্ধ্যা"।
বিধাতার কাছে আমার একান্ত আরজি;
যেই শীতে তুমি নেই,
সেই শীত যেন আর না আসুক ফিরে।।