হঠাৎই

এডমিন
0

হঠাৎই, রেখেছিল কেউ,
এক টুকরো 'পাথর' মাটির দেওয়ালে।
অজান্তেই একদিন মাথা নিচু করেছিলাম,
আর সে দেবতার রূপে আবির্ভূত হল।

হঠাৎই, রেখেছিল কেউ,
নড়বড় কাঁধে আলতো পরশ।
কার ছিল সেই 'পবিত্র ছোঁয়া'
কবুল করে দিল আগে পেছনের সব দুয়া।

হঠাৎই, রেখেছিল কেউ
পরম দয়ালু চোখে স্নেহের চাদর।
একের পর এক ভুল করেই গেলাম
আর ভুলগুলো আশীর্বাদে রূপে বর্ষিত হল।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !