প্রত্যাবর্তনের পথে

এডমিন
0

তুমি কি কিছু জানতে চাও?
তবে আমাকে প্রশ্ন করো !
কুটিলতার পেরেকটি পুঁতেছে কে?
উত্তরও দেবো! পাগল নাকি!
শক্ত পাথরে মাথা ঠুকে কেউ লাভবান হয়নি
বাতিস্তম্ভের নীচে ঘাপটি মেরে বসেছিলাম
কেউ লক্ষ্য করে নি
দেখেছি প্রাপ্তি ও অপ্রাপ্তির অবর্ণনীয় মৌনতা।
আমি নাকি বোবা কালা!
খবরটি গতকালই শুনেছি
মনে মনে হেঁসেছি, আবার বোকার মত
বার বার স্বরতন্ত্রির নিরীক্ষা করেছি
না, কোনও খুঁত নেই।
গত পুজোয় ধুনুচি নাচের কথা আর মনে করছি না
ইচ্ছে হলে দেখে নিও, যদি সাহস থাকে!
বিদঘুটে নাচের বহর দেখে
স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ভেবেছিল কেউ কেউ।
ভিন্ন ধরনের ব্যর্থতার শিকার আমি
মগজের কোষে অনুক্ষণ নৃত্য করে
তোলপাড় ওঠে তন-বদন হুইসেল শুনে
উৎস খুঁজেই পায় নি।
তাইতো সবাই বলে আমি নাকি পাগল!
আমার আবিস্কার টাবিস্কারগুলো সব মিথ্যে
বলাই বাহুল্য আমি এক সাধারণ মানুষ,
আর আমার হিজলতলীর সুখটা একটু বেশি
সেজন্যই একাকীত্বে ভুগী, আমাশাতেও
জবর-দখল হয়েছে দুনিয়ার ঘরটি
তাই তো প্রত্যাবর্তনের পথে দাঁড়িয়ে আছি
অন্তিম হিজরতের অপেক্ষায়।।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !