এক অসমাপ্ত কাহানি
সাত সুরের তালে পিষে
ছন্দের পদতলে হারিয়ে যায় কোথাও.....।
থরথর করে কাঁপতে থাকা...
একটি শব্দ,
টুপ করে ঝরে পড়ে
সিন্দুকে তুলে রাখা ডায়েরির পাতায়।
এলোমেলো টুকরো টুকরো কিছু শব্দ
পুনরায় ঘুম ভেঙে জেগে ওঠে
সযত্নে এক এক করে জুড়ে,
তৈরি হয় এক একটি অধ্যায়
ষোলকলার উজ্জ্বলতা পূর্ণতা পায়।
আমি অবুঝ.... ধর্য্যহীন
যাত্রার সুরে সুরে, কদম দুলিয়ে
বইখানি গোগ্রাসে পড়ে ফেলি!!
অদূরে,আনন্দে আত্মহারা এক বালক
গায়ে তার ছেড়াফাটা হলুদ রঙের জামা
স্থির জলে এক টুকরো পাথর ছোঁড়ে...…।
আর সামান্য একটু দূরে, ওৎ পেতে থাকা
পানকৌড়িটি ফুড়ুৎ করে উড়ে যায়।।
