আমার মনুষত্ব প্রাপ্তিতে বহু সময় লাগে।
যখনই আনমনে হাসি.....
মনে হয় কিছু একটা যেন ছুটে গেছে।
যখনই গুম মেরে বসে থাকি.....
কেউ যেন পাশে এসে ফিসফাস করে।
যতক্ষণ পাগলের প্রলাপ করি.....
কারও দেখা পায় না, অনুভবও করি না।
চুপ হতেই, কিছু হিংস্র জন্তু ঘিরে ফেলে
আমি যেন এক আহত পশু।
আর বাকিরা অদূরে ব্যস্ত মজা লুটতে
ফটাফট তালির গুঞ্জে মাতালের মত দুলে।
আমি তোমার মাঝে,থাকা আর না থাকার মাঝে
এক আগন্তুক, একাকী হেঁটে চলে যায়
শুভ্রতায় ঢাকা পর্বত থেকে মোহনা পর্যন্ত।
সে আজও নিরন্তর চলছে,
এখনই ....ঠিক এই সময়েই....
সে আমার পাশে দাঁড়িয়ে আছে।
না....সে আমি নয়...।
হয়তো ভুলভাল বকছি....
আর সে অল্প দূরে মেঝেয় বসে মিটিমিটি হাসে।
সত্যিই আমার মনুষত্ব প্রাপ্তিতে বহু সময় লাগে।
