আশ্চর্য

এডমিন
0

পূবের জানালায় ঠাঁই দাঁড়িয়ে
সকাল-সকাল, গাছের ডালপালা দেখতে দেখতে
গাছটিকেই বেমালুম ভুলে যাই....

গলায় লাল রঙের ছোট্ট একটা পাখিকে
প্রায় রোজই দেখি
তার উড়ে আসা, ডালে বসা,
এ ডাল থেকে ও ডাল করা
আর শেষে উড়ে যাওয়া......

জীবনের শেষ প্রান্তে,
একাকীত্বে বসে বসে সেদৃশ্যই ভেসে আসে!
আশ্চর্য.......।।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !