পাগলামি

এডমিন
0

ঠিক দুপুরবেলায়
চম্পাবরণ কন্যের চক্ষে মেঘের খেলা
তার, কাজল কালো চোখে বশীকরণ-বশীকরণ ভাব।
বিকেলবেলার সোনালী রােদটা সরে গেলে
বােধ হয় তাকে সাধারণ লাগবে।
এখন কার মতন লাগছে যেন?
কোনও অনুমান?
হলফ করে কিছুই বলা যায় না,
তবে, ঠিক যেন ভিক্টোরিয়ার পরীর মতন,
কিন্তু বনবন করে ঘোরে না আর....।
চম্পাবরণ কন্যে আজকাল,
ডাইনির মতন চুল এলােমেলো করে
জানালার পাশে বসে থাকে,
কি হয়েছে তার, রাগ না অভিমান?
সেই কবে থেকেই তার মুখ ভার
জীবনে তার দু’আনা সুখ ছিল
আর চোদ্দো আনা দুঃখ।
সারা রাত ফুটপাথের সঙ্গে গল্প করবে বলে
একলা জাগে রাতের তিন প্রহর
অন্ততঃ সারা রাত জাগছে তো!
কী করে সে, সারা রাত জেগে?
কি আর বলি!
জেগে জেগে শুধু হাই তোলে
হয়তো নিঝুম শহরটাকে সাহস যোগায়!!
সবাই ঘুমিয়ে পড়লে শহরটাকে খুব বােকা বােকা লাগে
ল্যাম্পপােস্টগুলােও হাই তােলে মাঝে মাঝে
আবার উল্টোদিকের রাস্তার টিউবওয়েলটি,
ঘুমের মধ্যে মাত্রারিক্ত কু-কথা বলে !
বিরক্ত, রাস্তার নেড়িগুলোর জোর ধমকে,
কিছুক্ষণের জন্য স্তব্দ সমস্ত কোলাহল।
এভাবেই চলে রাতের পাগলামি.......
ধীরে ধীরে ফুটে ওঠে ভোরের আলো
ম্লান হয়ে যায় জোৎস্না রাতের উজ্জ্বলতা
আর জেগে ওঠে জানা-অজানা নানান কলি।।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !