এখন প্রায় চারটে দশ
কিচিরমিচির কোলাহল আর বাকি নেই
ইস্কুলের গেটে ঝুলে গেছে মস্ত তালা
প্রবীণ প্রহরী কি করে বন্ধ গেটের ওপাশে?
বসে বসে বিড়ি ফুঁকে নাকি জুতো ঘষে।
লাল মাটিতে লুটিয়ে পড়েছে বিন্দু বিন্দু ঘাম
না থাক, গণিতের পাঠ হবে আগামীকাল
আপাতত এখন ছুটি
স্যারের নাসিকা গর্জন বেড়েই চলেছে....