বিচারধারা

এডমিন
0


বিচারধারা
জানি না কেন
আজকাল কিছুই লিখতে পারি না
সাধারণ দু একটা কথাও নয়।

বিচারধারা,
মগজের দেওয়ালে ধাক্কা খেয়ে
ফিরে আসে বারবার।

শব্দ,
নদী নালা, পাহাড় পর্বত বেয়ে
মিশে যায় মনের কোণে, কোণে
যেন বিঠোফোনের অমর সংগীত।

কি এমন পরিবর্তন এলো
আমার মনের অলিন্দে!!
বেবাক দর্শকে পরিণত হয়েছি।

রাতের নির্জনতার প্রতিটি ক্ষণে
নিজের বিচারধারার সাথে
আমি সংঘর্ষে লিপ্ত হয়েছি
কিন্তু আদর্শ এতটকুও বদলায় নি!!
অকাল মৃত্যুর মুখে পতিত হয় বিচারধারা
আদর্শচ্যুত হয় স্বচ্ছ মনের শালীনতা
জন্ম নেয় সুদীর্ঘকালীন সংঘর্ষ!

বিচার্ধারাকে সাদা পাতায় চিত্রিত করার সংঘর্ষ
তারে আদর্শ থেকে ব্যক্তিত্বের রূপ দিতে সংঘর্ষ
তাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনার সংঘর্ষ
তাকে বিচারধারা থেকে শব্দে পরিণত করার সংঘর্ষ।
শব্দরা বেঁচে থাকে বিচারধারায়
সু-শব্দে উঁচু হয় বিচারধারা, আদর্শও।।

কিন্তু, এ সত্যও বা অস্বীকার করি কেমনে!
যদি বইয়ের পাতায় নাই বা পায় ঠাঁই
কিন্তু অকাল মৃত্যু হয় না সে বিচারধারার
মৃত্যু হয় ব্যক্তির, বিচারধারা অমর।
####### $$$$#####$$$$#####

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !