ভেজা খাম

এডমিন
0

ভেজা খাম



ঘামে ভিজে খামটি লেপ্টে আছে বুকে
অক্ষরগুলো বাঁচার তাগিদে দিশাহীন।
কল্পনার গহীনে আঁচড় দেয় কালো ছোপ
শিহরণে চুয়ে পড়ে অবশিষ্ট প্রাণরস।।


রূপকথার ইতিকথা উচ্চতার ভয়ে
মরতে গিয়েও ফিরে আসে বারবার।
বারুদের ঘ্রাণ সর্বাঙ্গে লেপ্টে
অন্ধকারের বর্বরতায় ছিন্নভিন্ন মানব।।


কিন্তু কিন্তু করে পেরিয়েছে এক-একটি বসন্ত
কিছু কি আর আছে বাকি?
শক্ত মুঠোয় ধরে রাখা এক একটি ক্ষণ
অচিরেই ঢলে পড়েছে মৃত্যুর কোলে।


বিন্দু বিন্দু ঘাম গিরিখাত বেয়ে চলেছে
আমার স্বপ্ন ছিল শহর জুড়ে
স্বাসের আর্তি ছিল অচেনা পাকদণ্ডিতে
অবশিষ্ট আর কিছু নেই....।


স্রোতের ভিড়ে খুঁজে পেয়েছি সেই পার্থিব হাত...
ঘামে ভেজা আঙুলের ছাপ রেখে
রঙিন স্বপ্নকে আরও রঙিন করেছে
স্মৃতির উঠোন থেকে,স্বপ্নলোলুপ হাতরেখা পর্যন্ত।


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !