আমার ঘর

এডমিন
0
আমার ঘর 


আমার এক চিলতে ঘর, দু-জায়গায় টপকাই...
এক পড়ার টেবিলে,
আর অন্যটি এক-শয্যার বিছানায়!

আমার চিলতে ঘর.....
ধরে রেখেছে তার যৌবন, তরতাজ চিরকাল!
নেই কোনও ফাঁক ফোঁকর ছাদের কোথাও
নেই আকাশে কালো মেঘের হাঁকডাক
তবুও বিনা বৃষ্টিপাতে টপকাই
লজ্জিত বোধ করছি.....
শুধু আমার উপস্থিতিতেই টপকাই...!!

একাকীত্বে, যখনই কিছু ভাবি......
দু-এক ছত্র লেখার চেষ্টা করি 
কিংবা বিছানায় শুয়ে শুয়ে অলীক স্বপ্ন দেখি
ঠিক তখনই টপ টপ.....টপকাই।

ছি! ছি! এতে হাঁসির কি?
বিষয়টি কিন্তু গুরু-গম্ভীর!! 
যুদ্ধস্তরে ঠিক করেছি বেশ কয়েকবার
তবুও টপকানোর গতি ক্রমবর্ধমান।

সাধারণত, সকলেই আমায় পাগল ভাবে,
অস্বাভাবিক কিছুই না!রাগও করি না!
কিন্তু হাঁসবো না কাঁদবো সেটুকু ভাবার সময় নেই,
সত্যি সত্যিই "আমার এক চিলতে ঘরের দু-জায়গায় টপকাই"।

আমার আহট, আমার চলাফেরা সবই নখদর্পণে
কিন্তু আগন্তুকের আগমণেই, লজ্জায় সর্মসার
টপকানোর সাময়িক বিরাম....
কিন্তু কেন? কিসের লজ্জায়?
যদি টপকাতেই হয় বুক ফুলিয়ে টপকাও,
আমার সামনে,সকলের সামনে......।

আমারই এক পরিচিত সজ্জন, 
বাড়িয়েছিল সাহায্যের হাত,আপত্তি করিনি.....
নিস্তার আমিও চাই...একটা হেস্তনেস্তও
কিন্তু কেউওওও বিশ্বাস করে না...
শুধু আমারই উপস্থিতিতেই টপকাই।
বদলেছে বাস্তু, উঠা বসার স্থান
ধুপ ধুনো, ঝাড় ফোঁক, পানি-পড়া,
মাদুলি-তাবিজ কিছুই যায়নি বাদ!
তবুও টপকাই......!

চির যৌবন ধরে রাখা আমার এক চিলতে ঘর,
কেন আমার সামনেই টপকাই?

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

এই ওয়েবপেজটির অভিজ্ঞতা উন্নত করতে এই ওয়েবসাইট কুকি ব্যবহার করে। বিস্তারিত
Accept !