উন্নয়নের ছোঁয়া
ঠিকানাহীন খুশি
মাটিতে পড়ে না পা,
মনের অলিন্দে ধিন তাক ধিন ধা!!
নদীর মাঝে আরও এক সেতুর নির্মাণ অন্তিম ক্ষণে
উদ্ভোধনের হাঁক ডাকে কালঘাম ছুটেছে সকলেরই
বাজবে মাইক, বাজবে মাদল,
দেখবো অহেতুক দৌঁড়া-দড়ি, হুড়োহুড়ি
তরঙ্গে ভাসবে প্রতিসূতির ফুলঝরি....
বাজবে কানে রুনুঝুনু রুনুঝুনু।
যাই হোক, দেরিতে হলেও
উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামে গঞ্জে
অন্ততঃ আরও কিছু গ্রাম জুড়বে শহরের সাথে।
কিন্তু কষ্টও হয়..….
অপর প্রান্তের সারিসারি নবশ্যাম গাছপালা
হয়তো আর কোনও দিনই যাবে না দেখা।
বড্ড ভয় করে......
সেগুলোও না রঙে যায় শহরের রঙে!!
আর উন্নয়নের ফাঁদে চিরতরে যেন মৃত্যু না ঘটে,
সবুজ-সবুজ শ্যামলিমার...…।
ঠিকানাহীন খুশি
মাটিতে পড়ে না পা,
মনের অলিন্দে ধিন তাক ধিন ধা!!
নদীর মাঝে আরও এক সেতুর নির্মাণ অন্তিম ক্ষণে
উদ্ভোধনের হাঁক ডাকে কালঘাম ছুটেছে সকলেরই
বাজবে মাইক, বাজবে মাদল,
দেখবো অহেতুক দৌঁড়া-দড়ি, হুড়োহুড়ি
তরঙ্গে ভাসবে প্রতিসূতির ফুলঝরি....
বাজবে কানে রুনুঝুনু রুনুঝুনু।
যাই হোক, দেরিতে হলেও
উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামে গঞ্জে
অন্ততঃ আরও কিছু গ্রাম জুড়বে শহরের সাথে।
কিন্তু কষ্টও হয়..….
অপর প্রান্তের সারিসারি নবশ্যাম গাছপালা
হয়তো আর কোনও দিনই যাবে না দেখা।
বড্ড ভয় করে......
সেগুলোও না রঙে যায় শহরের রঙে!!
আর উন্নয়নের ফাঁদে চিরতরে যেন মৃত্যু না ঘটে,
সবুজ-সবুজ শ্যামলিমার...…।
